চট্টগ্রাম জয়নগর ক্লাবে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা

0

সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার জয়নগর ক্লাবের উদ্দোগে ২০১৭ সালের পিএসসি,জেএসসি কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতি ক্রিকেট টূনামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার ৩মার্চ বিকাল ৫টায় জয়নগর আ/এ ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের পরিচালক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মো: ছরোয়ার ছালেক সিকদার, দেশটিভির বুরোচিফ জনাব আলমগীর সবুজ, মুক্তিযোদ্ধা অনিমা কামাল ও ক্লাবের সাধারন সম্পাদক আয়াজ মো: রকি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর আবাসিক কল্যান সমিতির প্রচার সম্পাদক জনার আজম খান, সদস্য আবু তাহের,ফেরদৌস আরা নয়ন, জয়নগর ক্লাবের সহ-সভাপতি আসম সালাউদ্দিন মনসুর, মো: আলতাফ হোসেন, রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, ওমর ফারুক আলম, যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, শাহেদ হোসেন, সিনিয়র সদস্য মো: আজিম উদ্দিন, আশফাক আহমেদ ইরফান, সাংগঠনিক সম্পাদক মাকসুদ জামিল মারুফ, প্রচার সম্পাদক সৈয়দ মো: মঈন, অর্থ সম্পাদক মো: শাহদাত টিপু, দপ্তর সম্পাদক রাশেদ কামাল বাবু, ক্রীড়া সম্পাদক স্বপন সিং, সহ-ক্রীড়া সম্পাদক নয়ন মজুমদার , সাংস্কৃতিক সম্পাদক পুরয়িতা দত্ত মম, আইন সম্পাদক আব্দুল্লাহ ইকবাল, আপ্যায়ন সম্পাদক হাসনাত জামিল রাজু ও সদস্য আলবান বারী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বর্তমানে যুবসমাজ ও তরুনসমাজ সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের দিকে ধাবিত হয়েছে, তাদেরকে সেদিক থেকে ফিরিয়ে আনতে সমাজের মধ্যে ভাল কিছু উদ্দোগ নিতে হবে, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এই সব পরিচালনা করতে হবে। আজকে জয়নগর ক্লাব যে উদ্দোগ গ্রহন করেছে তা সত্যি প্রশংসনীয়, এতে তরুনরা পড়ালেখা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত হবে এবং সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। অনুস্টানে মুক্তিযোদ্ধা অনিমা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ক্রেস্ট প্রদান করেন এবং প্রীতি ক্রিকেট টুনামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.