চসিকের  মোবাইল কোর্ট অভিযান লাখ টাকা জরিমানা

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে  চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ বুধবার (৭ মার্চ ) অভিযানকালে আন্দরকিল্লা বক্সির হাট এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল স্তুপ করে ব্যবসা করার অপরাধে ফলের দোকানের মো. হারুনকে ৫ হাজার, মো. জামালকে ৫ হাজার, মো. জসিমকে ২ হাজার, মো. ফরিদকে ৫ হাজার, বুলবুল ফার্মেসীর সাইফুলকে ৫ হাজার, গাউসিয়া স্টোরের জাহিদকে ৫ হাজার,

ফুলকলির মো. এরশাদকে ৫ হাজার, বই দোকানের আবদুল বাতেনকে ৫ হাজার, লাকি স্টোরের শহিদুলকে ৫ হাজার, বই দোকানের মো. আকতারকে ২ হাজার, রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিং এর অপরাধে জাহেদ কে ২ হাজার, সাজ্জাদকে ২ হাজার, ইউনুসকে ২ হাজার, মো. সুমনকে ১ হাজার, মো. আরিফকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

গত সপ্তাহেও একই জায়গায় ফুটপাত দখল করে ব্যবসার পসরা বসানোর দায়ে জরিমানা করা হয়।কিন্ত এসমস্ত ফুটপাত ব্যবসায়ীরা কে শুনে কার কথা। জরিমানা দেবে তবুও ফুটপাত ছাড়বে না। ইঞ্জিনিয়ার আবু নাসের নামে একজন পথচারী বলেন, এ সমস্ত ব্যবসায়ীরা ফুটপাতও তাদের বাপ দাদার সম্পত্তি মনে করে।

সিটি কর্পোরেশনের ট্রেডলাইসেন্স বিহীন ব্যবসা করার অপরাধে চক বাজার কেয়ারী ইলিশিয়ামের শাকেরা কালেকশনকে ৫ হাজার, কেয়ারী ওমেক্সকে ৫ হাজার সৈয়দ স্টোরের মাহিন শপকে ৪ হাজার, ব্রান্ড কালেকশনকে ৫ হাজার, জান্নাতুল স্টোরকে ২ হাজার, ডব্লিউকে কসমেটিককে ৫ হাজার, রাশেদ কসমেটিককে ২ হাজার,

রিদুয়ান স্টোরকে ৪ হাজার এবং চক বাজার এলাকায় হেদায়েত ক্রোকারিজকে ২ হাজার, জারিয়া ক্রোকারিজকে ২ হাজার ও ফেমাস বোরকা হাউসকে ৫ হাজার টাকা সহ মোট ৮৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-২ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিষ্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.