বরমা কলেজে তাঁবুবাস, দীক্ষাদান এবং কলেজ ডে উৎসব

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষাদান এবং কলেজ ডে উৎসব ১০ মার্চ শনিবার সম্পন্ন হয়। এতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সম্মাননা প্রদান সাংস্কৃতিক অনুূষ্ঠান, ক্রীড়া ও শারীরিক কসরত প্রদর্শন, পুরস্কার বিতরণ ইত্যাদি।

অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজ জিবির সদস্য লায়ন মোঃ আবু তাহের খান, বাকবিশিস’র সাবেক সভাপতি ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আহাদ। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক রতন কুমার দাশসহ সিনিয়র শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক খালেদুর রহমান। স্কাউট কার্যক্রম ও দীক্ষাদান পরিচালনা করেন স্কাউট লিডার মো: বোরহান।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রূপন কুমার নাথ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.