কামরুল ইসলাম দুলু : নির্বাচনকে সামনে রেখে সারাদেশে তৎপর হয়ে উঠেছে অস্ত্র ব্যবসায়ীরা। গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, চট্টগ্রামে ৪৮ টি সিন্ডিকেট অস্ত্র ব্যবসায় জড়িত। এসব সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি। এসব ব্যক্তির মধ্যে জামায়াত, বিএনপি ও সরকারী দলের লোকজন রয়েছে। অভিযোগ রয়েছে, বর্তমানে গোপনে একটি চক্র অস্ত্রের নম্বর টেম্পারিং এর মাধ্যমে কাজ করে যাচ্ছে। নিখুঁত এই টেম্পারিং এর কারনে বিপুল সংখ্যক অস্ত্রের লাইসেন্সধারী তাদের লাইসেন্সকৃত প্রকৃত অস্ত্রের নম্বর ঠিক একই মড়েলের অন্য অবৈধ অস্ত্রের উপর বসিয়ে দিচ্ছেন।
এ বিভাগের আরও খবর
