সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত এবং আহত হয়েছে ৮ জন। আজ শনিবার ২৪ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ছোট কুমিরার মসজিদ্দা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-সেইভ লাইন সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
জানা জায়, বিকালে যাত্রীবাহী সেইভ লাইনের সাথে একটি পিকআপ এর সংর্ঘষ হয় এতে সেইফ লাইনের ৯ যাত্রী আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে জারিফা (১০) নামের এক শিশু মারা যায়। নিহত জারিফা উত্তর মসজিদ্দা ভোলাই বাড়ির জসিম উদ্দিনের কন্যা এবং কুমিরা ইউপি সদস্য আলাউদ্দিন এর ভাগনী। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ আলম বলেন, সেইফ লাইন-পিকআপ সংঘর্ষে দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক শিশুর মৃত্যু হয়। গাড়ি দুটি আটক করা হয়েছে।
