বারখাইন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারা উপজেলার বারখাইন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা প্রভা দত্ত। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শম্ভু রঞ্জন দত্ত,অভিভাবক সদস্য বিপ্লব কান্তি দত্ত,কুসুম আকতার ও ডলি দত্ত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি ১৫ জন কৃতি শিক্ষার্থীর মাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.