সাংবাদিকতার পুরস্কার পেলেন কামরুল ইসলাম দুলু

0

সীতাকুণ্ড প্রতিনিধি : পত্রিকার সার্কুলেশন বৃদ্ধিতে বিশেষ অবদান ও রিপোর্টিং এ সাহসী ভুমিকার জন্য দেশের সুনামধন্য, শীর্ষস্থানীয় সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলুকে সেরা সাংবাদিকতার বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে ।

রোববার ২৫ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আজকের সর্যোদয় চট্টগ্রাম ব্যুরো অফিসে এ পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিক কামরুল ইসলাম দুলুর হাতে সাংবাদিকতায় সাহসী ও সেরা রিপোর্টিং এর জন্য সন্মাননা পুরস্কার তুলে দেন আজকের সূর্যোদয় এর সহকারী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জুবায়ের সিদ্দিকী। উল্লেখ যে, কামরুল ইসলাম দুলু ২০১৬ সাল থেকে আজকের সুর্যোদয়ের সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উক্ত সন্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের সূর্যোদয় সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, পাঠক নিউজ.কম সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, আজকের সূর্যোদয় ষ্টাফ রিপোর্টার দিলীপ তালুকদার, গোলাম সরওয়ার, সাংবাদিক বাবুল মিয়া বাবলা। এদিকে সাংবাদিক কামরুল ইসলাম দুলু সেরা ও সাহসী রিপোর্টিং এর জন্য বিশেষ সন্মাননা পুরস্কার পাওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসন এর সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনা (ভূমি) কামরাজ্জামান, সাবেক উপজেলা চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া, কৃষক লীগ কেন্দ্রীয় নেতা মোস্তাফা কামাল চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক, সাবেক সভাপতি সম ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ,, সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম,সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর তপজ্জল হক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভোপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি,উপজেলা মহিলা আওয়ামী লীগে সভানেত্রী ও সাংস্কিতিক ব্যক্তিত্ব সুরাইয়া বাকের, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোহাম্মদ আজম, বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ,সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী,বিশিষ্ট কবি, এডভোকেট মোস্তফা নুর।

সীতাকুণ্ড ব্রাড ডোনেন্ট গ্রুপ, বাদশা ফেয়ার ল্যান্ডের স্বত্বাধিকারী সাহীদুল আলম মিন্টু, সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহার, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব, ২নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান সওকত জাহাঙ্গীর, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হাসান চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়রম্যান মনির আহমেদ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দীন, ভাটিয়ারী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আযম, এস এল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন, সীমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ উদ্দিন সেন্টু, প্রিমিয়াম ট্রেড এর ব্যাবস্থাপনা পরিচালক নুর উন নবী মানিক, দি বাস্কেট এর পরিচালক মোঃ নাজিম উদ্দীন, চট্টগ্রাম নিউজ এজেন্সী, পাঠক নিউজ.কম সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, আজকের সূর্যোদয় এর সহকারী সম্পাদক ও সিটি নিউজ.কম সম্পাদক জোবায়ের সিদ্দিকী, সিটিজি সংবাদ সম্পাদক আবু তাহের, বিডি নিউজ রিভিও.কম সম্পাদক মীর নাছির উদ্দিন, ‘ইউম্যান রাইটস’ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক, আমাদের ভাটিয়ারী ” ফেইজ এর এ্যাডমিন মামুনুর রশিদ মামুন, ড্রিম কমিউনিকেশন নেটওর্য়াক এর ব্যবস্থাপনা পরিচালক সফিউল গাউস চৌধুরী মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নের্তৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। কামরুল ইসলাম দুলু সাংবাদিকতা ছাড়াও সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর আজীবন সদস্য, সার্ক মানবাদিকার ফাউন্ডেশনের সদস্যহস বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.