চট্টগ্রামে ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

0

সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম :   চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার একেখাঁন এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন, মো. মোবারক (৩৬) ও মো. সালমান (২৩)। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৫ হাজার টাকা এবং ৭০ হাজার টাকার টাকার চেক উদ্ধার হয়।

২৭মার্চ মঙ্গলবার পাহাড়তলী থানার একে খান এলাকার বিদ্যুৎ অফিসের সামনে মধ্যরাতে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, রাতে ব্যাগে করে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে ঢাকা যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.