বরকল গাউছিয়া নুরানী এবতেদায়ী মাদ্রাসায় স্বাধীনতা দিবস

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলা উত্তর বরকল গাউছিয়া নুরানী এবতেদায়ী মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ মার্চ সোমবার সকাল ১০ টায়  মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আবুল কাশেম মুহাম্মদ ইউনুছ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাছের চৌধুরী ও গোলাম সরওয়ারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন এডিশনাল পিপি এড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী,মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আল কাদেরী, মুহাম্মদ আবদুল মোতালেব চৌধুরী, মুহাম্মদ বদরুল হক,বীমা কর্মকর্তা মুহাম্মদ আবু তাহের, কে এ এম রাশেদ, মোহাম্মদ কিবরিয়া হোসেন আজম, জিএম রেজাউল করিম জুয়েল, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী, মুহাম্মদ কায়কোবাদ মজনু, মুহাম্মদ সাইফুদ্দীন তালুকদার, মুহাম্মদ সাজ্জাদ হোসেন রানা, মাওলানা মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ এনামুল হক, মাওলানা মোহাম্মদ করিম, মুহাম্মদ দিদারুল আলম, জিএম সরোয়ার উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, স্কুল ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.