সীতাকুণ্ডে কালু শাহ্ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ 

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত খাজা কালু শাহ্ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও হিফজ বিভাগের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ কামরুজ্জামান।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আমিরীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, আলহাজ্ব ড.মুহাম্মদ কামাল উদ্দিন আযহারী,মাদ্রসা কমপ্লেক্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ছাদের আহাম্মদ,দাতা সদস্য মুহাম্মদ আবু ছালেহ,বিদ্যোৎসাহী সদস্য আলহজ্ব মুহাম্মদ নুরুল আনোয়ার,মাদ্রাসার গভর্ণিং বডি ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মুহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র শিক্ষক কাউন্সিলর মুহাম্মদ ইলিয়াছ মিয়া চৌধুরীর সংঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক, মোতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুদ্দৌলা সওদাগর। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জান বলেন, মাদ্রাসা শিক্ষা বর্তমান সময়ে অনেক আধুনিকায়ন করা হয়েছে। দেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অনেক। কোন মাদ্রসার ছাত্র জঙ্গীবাদের সাথে জড়িত তার পাওয়া যায়নি, গুটিকয়েক বিপদগামী ছাত্রের জন্য সমস্ত মাদ্রাসা ব্যাবস্থাকে দোষ দেওয়া যায়না।
জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,মোবাইল,ইন্টারনেট, ফেইজবুকসহ অন্যান্য শিক্ষা প্রতিবন্ধক কাজ থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা নৈতিক অধপতনের শিকার হবে যা দেশ ও জাতীর জন্য মারাত্নক ক্ষতি বয়ে আনবে। অনুষ্ঠানে মাদ্রাসার প্রত্যেক শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রী, হিফজ সমাপ্তাকারী শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) কামরুজ্জামানকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.