মহিউদ্দিন’র হত্যাকান্ডের মূল হোতা গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ
সিটি নিউজ ডেস্ক : ৩৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দিন মহিদ এর নৃশংস হত্যাকান্ডের চারদিন অতিবাহিত হয়ে গেলেও হত্যাকান্ডে অংশ নেওয়া মূলহোতা এবং সক্রিয় খুঁনিদের কাউকে গ্রেফতার করতে না পারায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগন।
শুক্রবার মেহের আফজাল উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনগনের সতস্ফূর্ত উপস্থিতিতে সর্বদলীয় এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ এর ধর্ম সম্পাদক হাজ্বী জহুর আহম্মদ, নগর আওয়ামী লীগ সদস্য মো: নূরুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান মুরাদ, সাধারন সম্পাদক মোঃ হাসান, বন্দর জোনের সহকারী উপ পুলিশ কমিশনার কামরুল ইসলাম, থানা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইলিয়াস, স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম, হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক মোহাম্মদ আলী মঈনু, মরহুমের বোন মোসাম্মত হীরা আক্তার।
জাহেদুল আলম মিন্টুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীগ নেতা মাহবুবুল আলম, সালামত আলী, নগর যুবলীগ সদস্য নেসার আহম্মেদ, এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গনি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ হাসান, আবু নাসের, মোঃআক্তারুজ্জামান, হাজ্বী হাসান মুন্না, মোঃ সালাউদ্দিন, দিদারুল আলম, মোঃ জামাল, কামরুল হোসেন, নজরুল ইসলাম, টি মোহাম্মদ হানিফ, মোঃ শাহনেওয়াজ, মোঃ ফারফান উদ্দিন জাহেদ, আব্দুল ওয়াজেদ রাজীব প্রমুখ। এমন বিভৎস হত্যাকান্ড ৩৮ নং ওয়ার্ডে আর কখনও ঘটেনি।
হত্যাকারীরা চিহ্নিত দুস্কৃতিকারী, অপরাধী এবং সমাজ বিরোধী। সাম্প্রতিক সময়ে এলাকার সকল অপকর্মের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। এলাকার শান্তি ফিরিয়ে আনতে তাদের দ্রুত গ্রেফতার করা উচিত, কিন্তু প্রশাসনের ভূমিকা রহস্য জনক মনে হওয়ায় এ মামলাটি স্বচ্ছ ভাবে তদন্তের জন্য পি.বি.আই অথবা অন্যকোন সংস্থাকে দ্বায়িত্ব অর্পন করার জন্য জোর দাবী জানানো হয়। সমাবেশ শেষে খুনিঁদের আশু গ্রেফতারের দাবীতে নগরীর মূল সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে সি এম পি কমিশনারের পক্ষে উপ পুলিশ কমিশনার কামরুল ইসলাম আসামীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে মিছিলের কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়।
