চন্দনাইশে এইচ.এস.সি ৩ পরিক্ষার্থী বিপাকে

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ বরমা বাইনজুরী জলদাশ পাড়ায় গত ২৮ মার্চ সন্ধ্যায় আগুনে ১৫টি ঘর পুড়ে সম্পূর্ন ভস্মিভূত হয়। এ সকল পরিবারের ৩ জন এইচ.এস.সি পরিক্ষার্থী বই খাতা ও নোট পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে। আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে এইচ.এস.সি পরীক্ষা। বরমা বাইনজুরী জলদাশ পাড়ায় ঘর পুড়ে সব হারিয়ে অসহায় ৩ এইচ.এস.সি পরীক্ষার্থী। ৩ পরীক্ষার্থী মুন্নী জলদাশ, রানা জলদাশ, রাসেল জলদাশ বিপাকে পড়েছে। তারা জানান পরীক্ষার জন্য সব রকম প্রস্তুতি নিলেও পরীক্ষার বই খাতা, প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড পুড়ে যায়। রানা এবং রাসেল বরমা কলেজ থেকে কম্পিউটার অপারেশন, মুন্নী আনোয়ারা কলেজ মানবিক বিভাগের শিক্ষার্থী ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.