সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ বলেন, সরকারী দলের অঙ্গ সহযোগী সংগঠনের লাগামহীন হানাহানিতে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য প্রয়োজন সম্মিলিত জাতীয় জোট।
বর্তমানে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি সম্মিলিত জাতীয় জোট এ অপরাজনীতি থেকে দেশ, জাতি মুক্ত করার জন্য দেশব্যাপী জনমত গঠনে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৭ই এপ্রিল শনিবার বিকাল ২টায় চট্টগ্রাম লালদিঘী ময়দানে সম্মিলিত জাতীয় জোটের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত মহাসমাবেশ সফলকল্পে ২ এপ্রিল সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত প্রচারপত্র বিতরণ ও পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। মহানগর ছাত্রসেনার সভাপতি মাছুম উর রশিদ কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এইচ এম শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব নাঈমুল ইসলাম, সহ সভাপতি আবু নাসের মুহাম্মদ তৈয়ব আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, যুবসেনা নগর উত্তর সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মুহাম্মদ শাহজালাল মিজবাহ উদ্দিন খান, মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ এহসান, রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু, ফোরকান রেজা, এরশাদুল করিম, মঈনুদ্দিন কাদেরী, মুহাম্মদ আদনান তাহসিন, মুহাম্মদ বাবর আলী, মুহাম্মদ শাহাদাত হোসেন, আবু সায়েম মুহাম্মদ কাঈয়ুম, মুশফিক উদ্দিন রায়হান প্রমুখ। প্রচার পত্র বিতরণ ও পথ সমাবেশ সমাপ্ত করে একটি মিছিল মুরাদপুর চত্বর প্রদক্ষিণ করে।
