এম বেলাল উদ্দিন, রাউজান : রাউজানে নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১ ব্যক্তিকে ১ লাখ জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যান আদলত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী রাউজান মুন্সির ঘাটাস্থ সোনালী ফার্মেসীর মালিক লিটন দে।
জানা যায়, রোববার ২ এপ্রিল দুপুরে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা। পরিচালিত অভিযানে ওই দোকান থেকে বিপূল পরিমান নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এলাকার মানুষের অভিযোগ রয়েছে উপজেলার প্রায় প্রতিটি ঔষধের দোকানে নকল ও নিম্মমানের ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। কতিপয় চিকিৎসক অধিক কমিশনের চুক্তিতে এসব ঔষধ রোগিদের দিয়ে থাকেন। এই ধরণের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, রাউজান উপজেলা সদর, নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলী চৌমুহনীর বড় বড় ঔষধের দোকান গুলোতে।
উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন জানান এই ধরণের অভিযান অব্যাহত থাকবে জনস্বার্থে। মানুষের জীবন নিয়ে কোনো ব্যক্তিকে চিনিমিনি খেলতে দেয়া হবে না।
