বার আউলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত 

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় তিন স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর শিক্ষার্থী।
আহতরা হচ্ছে সুমি আক্তার, আরিফুল ইসলাম রিয়াজ এবং রায়হান। তাদেরকে প্রথমে স্থানীয় ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতাল পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ৪ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে স্কুলে যাওয়ার সময় ঢাকামূখী একটি কাভার্টভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে আহতবস্থায় স্হানীয় জনসাধারণ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত তিনজনের বাড়ি ফুলতলা এলাকায়। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর মিনি কাভার্টভ্যানটি আটক থানায় নিয়ে যায়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.