এ বছর রেকর্ড হতে যাচ্ছে জিডিপিতে

0

সিটিনিউজ ডেস্ক:: মোট দেশজ উৎপাদনে নতুন রেকর্ড হতে যাচ্ছে এ বছর। এর পরিমাণ হবে ৭.৬৫ শতাংশ, যা এর আগের যেকোনও সময়ের চেয়ে বেশি।

আজ মঙ্গলবার (৩ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব থেকে এ তথ্য অবহিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে।

একনেকের বৈঠক শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল ব্রিফিংয়ে জানান, গত ১০ মাসের তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ বছরের জন্য জিডিপির হার চূড়ান্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর ৭.৬৫ শতাংশ জিডিপির নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। একনেকের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে এ তথ্য অবহিত করা হয়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী গত মার্চে মূল্যস্ফীতির হার ৫.৬৮ শতাংশ ছিল বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

ব্রিফিংয়ে জানানো হয়, আজকের একনেক বৈঠকে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৪১৫ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.