সীতাকুণ্ড প্রতিনিধি:: ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দূর্ঘটনায় একের পর এক মৃত্যু ও পঙ্গত্ব বরণ রোধে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী ও নিরাপদ সড়কের দাবীতে সিটি গেইট থেকে বড়দারোগারহাট পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার মানববন্ধন পালিত হয় শনিবার।
উক্ত মানববন্ধনে উপজেলার প্রায় ৫০০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। মানববন্ধনে অন্যান্য প্রতিষ্টানের ন্যায় অংশ গ্রহণ করে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুর নেতৃত্বে মিলের বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী। মিছিল সহকারে এসে মিল গেটে মহাসড়কের পূর্ব পাশে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শতাধিক শ্রমিক-কর্মচারী।
তরুণ শিল্পপতি পারভেজ উদ্দিন সেন্টু বলেন, ” লাগাতার সড়ক দূর্ঘটনায় মহামারী আকারে সীতাকুণ্ডের নিরীহ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। সীতাকুণ্ডে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দূর্ঘটনা, খালি হচ্ছে মায়ের বুক, আজীবনের জন্য পঙ্গত্ব বরণ হচ্ছে অসংখ্য মানুষ। এই সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।আমাদেরও সামাজিক দায়িত্ব আছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সসড়কের দাবীতে রাস্তায় নেমেছি। দল-মত- নির্বিশেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে ।
এ বিভাগের আরও খবর
