নিজস্ব প্রতিবেদক:: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত ২৬তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৮ দর্শনার্থী ও দেশী-বিদেশী অংশগ্রহণকারীদের অনুরোধের প্রেক্ষিতে মেলা আগামী ১৫ এপ্রিল রোববার পর্যন্ত চলবে।
মঙ্গলবার দি চিটাগাং চেম্বারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তবে মেলার সমাপনী ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামী ১২ এপ্রিল ২০১৮ ইং বৃহস্পতিবার বিকেল ৩.০০ টায় বঙ্গবন্ধু কনফারেন্স হল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি., বিশেষ অতিথি এম. এ. লতিফ এম.পি., বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ বিবেচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্যাভিলিয়ন/স্টলকে এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হবে।
