মিরসরাইয়ে সেনাবাহিনীর ফুয়েল ভাউচার খাদে,আহত-১

0

মিরসরাই প্রতিনিধি, সিটি নিউজ :: মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর ফুয়েল ভাউচার খাদে পড়ে ১ সৈনিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ৮ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাউচাটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ক্যান্টেনমেন্টের উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ভাউচারে থাকা পোর্ট এম্বারগ্রেশান ইউনিটের সৈনিক মতিউর রহমান গুরুতর আহত হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ ৪০ মিনিট চেষ্টারপর গুরুতর আহতাবস্থায় ওই সৈনিককে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার শারিরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরে তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিড়ার আলী হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সদ্য নতুন ফুয়েল ভাউচারটি নিয়ে সেনাসদস্যরা ঢাকা ক্যান্টেনমেন্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দীর্ঘ ৪০ মিনিট চেষ্টারপর ওই সৈনিককে উদ্ধার করা সম্ভব হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.