দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

0

সিটিনিউজ ডেস্ক:: দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ ১০ হাজার ১৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মে সারা দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১০ হাজার ৯০ মেগাওয়াট। যা এ যাবৎকালের সর্বোচ্চ ছিল। ২০১৬ সালে ৩০ জুন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো ৯ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করে। সেদিন মোট ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।

আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.