সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে চোরাই কাঠ সহ একটি ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর ফৌজদারহাট বিট-কাম- চেক ষ্টেশনের কর্মকর্তারা।
শনিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার মাদামবিবির হাটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিট-কাম-চেক ষ্টেশনের সামনে এই ট্রাক আটক করা হয়। এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হইয়াছে।
জানা যায়, জোরালগঞ্জ বারৈয়ার হাটের যে কোন স্থান থেকে (চট্ট মেট্রো ট ০৫-০৯৬৩) একটি ট্রাক বোঝাই গামারী কাঠ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম উত্তর বন বিভাগ মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী। পরে তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন কর্মকর্তা ও মোঃ আরিফুল ইসলাম, ফরেস্টার ষ্টেশন কর্মকর্তার এর নেতৃত্বে অন্যান্য সহযোগী কর্মকর্তাগণ কাঠ বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হয়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
জব্দকৃত বনজ দ্রব্যের পরিমান অনুমানিক ৪০০ ঘন ফুট, যার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা।
এ বিভাগের আরও খবর
