চন্দনাইশ পৌরসভায় সার্ক মানবধিকার ফাউন্ডেশনের কমিটি
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : আন্তর্জাতিক মানবধিকার সংগঠন সার্ক মানবধিকার ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও চন্দনাইশ পৌরসভা গঠন করা হয়। কমিটিতে মো. আবুল কালাম আজাদকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলার সভাপতি নুরুল আলম মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন, বিশেষ আলোচক ছিলেন, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক শামসুল আরেফীন, এতে উপস্থিত ছিলেন যথাক্রমে সেলিম মাষ্টার, আবু ছৈয়দ মাষ্টার, প্রকৌশলী টি.কে সিকদার, আমিনুল ইসলাম রুবেল, জামিল উদ্দীন, কাজী মাহফুজ, ফরিদ আহমদ চৌধুরী, আলহাজ্ব মনছুর আলী, মাও. আব্দুল করিম, বেলাল উদ্দীন, মোরশেদুল আলম, প্রভা রানী দাশ মুন্নি, হাজ্বী আব্দুস সবুর, ইমরান হোসেন, তানিম, জান্নাতুল মাওয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুবিধা বঞ্চিত শিশু ও মানুষের অধিকার আদায়ে আন্তরিকতার সহিত কাজ করার জন্য আহবান জানান।
