ফিরিঙ্গীবাজারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: ফিরিঙ্গীবাজার কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার (১১ মে) সকালে সিটি কর্পোরেশন পরিচালিত ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল মাঠে গরীব দুঃস্থদের জন্য এক বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪০০ গরীব দুঃস্থকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবার মধ্যে ছিল খতনা করানো, নাক-কর্ণ ছেদন, রক্তের গ্রুপ নির্ণয়, চোখ ও ব্লাড সুগারের মাত্রা নির্ণয়।

অনুষ্ঠানে কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, অধ্যক্ষ নুরুল আমিন, সমাজসেবক ফারুক আহমেদ ও ছাত্রনেতা ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র সমাজের বিত্তবানদের এ ধরণের সমাজসেবা মূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.