সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

0

সীতাকুন্ড প্রতিনিধি, সিটি নিউজ :: সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (২৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। সে পাবনা জেলার আটঘরিয়ার ফজলুল হকের পুত্র।

আজ শনিবার (১২ মে) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সীতাকুন্ড উপজেলার জোড়ামতল বাজারে কেনাকাটা করার সময় পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রেজাউল করিম সীতাকুন্ড প্রিমিয়াম এলপি কোম্পানিতে আনসার ক্যাম্পে কর্মরত ছিল।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির নায়েকআমির জানান,  সীতাকুণ্ড উপজেলার একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় মাছের বাজারে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় রেজাউল করিম। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.