ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুম ও গ্রন্থাগার উদ্বোধন

0

 

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজান সদরস্থ ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণ,খোরশেদ জামান হল ও আলী আকবর চৌ. গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৩ মে) দুপুর ১ টায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাজনীতিবীধ সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক অরুন বিজয় দাশের পরিচচালনায় বক্তব্য রাখেন ইউএনও শামীম হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ,এসিল্যান্ড জোনায়েদ কবির সোহাগ,পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান,উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ,প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক,গ্রন্থাগার দাতা আলহাজ্ব আলী আকবর চৌ.,হলদাতা মুহাম্মদ খোরশেদ জামান,মোরশেদ চৌধুরী।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেল,স্কুল কমিটির সদস্য মো. আলমগীর,মো. তসলিম উদ্দীন,টিপন বড়ুয়া,যুবলীগ নেতা আহছান হাবিব চৌধুরী,হাসান মুহাম্মদ রাসেল,তপন দে,আবু ছালেক,ছাত্রলীগ নেতা মুহাম্মদ আসিফ প্রমুখ।

হলরুম উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন স্কুলের শিক্ষক আলহাজ্ব মৌলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। পরে ফজলে করিম এমপি ছাত্র-ছাত্রীর হাতে পুরুস্কার তুলে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.