নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী মো:সালাউদ্দিন (২০)। এঘটনায় স্ত্রী রুনু আক্তারকে (১৮) থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার (১২ মে) রাত ৯ টার দিকে ইপিজেড থানাধীন কলসী দীঘির পাড়স্থ হাশেম ড্রাইভারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন (২০) ভোলা থানার বারু বাইল্লা গ্রামের হাওলাদার বাড়ির কাজল হাওলাদারের পুত্র। তিনি একটি পোশাক কারখানার শ্রমিক।
জানা যায়,নিহত সালাউদ্দিন তিন মাস আগে ভালেবেসে বিয়ে করেছিলেন স্ত্রী রুনু আক্তারকে। অভাব অনটনের কারনে প্রতিনিয়ত তাদের সংসারে লেগে থাকতো ঝগড়া বিবাদ যার রেশ ধরেই স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নিহত সালাউদ্দিন।
এ ব্যাপারে ইপিজেড থানার এসআই রাজীব জানান পারিবারিক কলহের জেরেই নিহত সালাউদ্দিন তার স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা স্ত্রী রুনু আক্তারকে জিজ্ঞাসাবাদ করছি। তার তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
