ছেলের বাসায় যাবার পথে বৃদ্ধা নিখোঁজ

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটি নিউজ :: বোয়ালখালী উপজেলা থেকে নগরীর ছেলের ভাড়া বাসায় যাবার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ রয়েছেন লক্ষ্মী চৌধুরী (৬৭) নামের এক বৃদ্ধা।

নিখোঁজ লক্ষ্মী চৌধুরী উপজেলার সারোয়াতলী ৮নং ওয়ার্ডের দীপক মেম্বার বাড়ীর মৃত রামকৃষ্ণ চৌধুরী স্ত্রী। তার তিন ছেলে রয়েছে।

তিনি রবিবার (১৩ মে) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় ছোট ছেলের ভাড়া বাসায় যাবার উদ্দেশ্যে অটো-রিকশায় রওনা দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের ছোট ছেলে কল্যাণ চৌধুরী জানান, আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান পাইনি। এ ব্যাপারে সোমবার (১৪ মে) রাতে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

কেউ তার সন্ধান পেলে ০১৭৬৩১৫৮০২১ ও ০১৮১৯১৭০৭৭৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

লক্ষ্মী চৌধুরীর সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.