নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, দিন বদলে গেছে, তখন আর এখন বিস্তর ব্যবধান। আওয়ামী লীগ সরকার এদেশের মানুষ ভাগ্য পরিবর্তনে কাজ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এ সরকারকে ক্ষমতা রাখতে হবে।
সোমবার (১৪ মে) সকালে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম শেফু।
প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এসএম বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ জহিরুল আলম জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, পৌরসভা যুবলীগের সভাপতি কাজী খোরশেদ মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল, ছাত্রলীগ নেতা দিদারুল আলম রিপন, মো. খোকন, মো. নাঈম, মো. মহিউদ্দিন, মো.সাইমন, মো. পারভেজ, ওমর ফারুক, মো. শাকিল, মুজিব, উপজেলা আওয়ামী লীগ নেতা মো.কাউছার, আব্দুল আজিজ, মো. আবচার, ডা.নুরুল আবছার, মো. তারেক, আব্দুল হামিদ, নবজিত চৌধুরী রানা, শংকর চন্দ, মো. মহিউদ্দিন, মো. ইছহাক, শ্রমিকলীগ নেতা মো. লোকমান, কধুরখীল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছামৎ রুজি আকতার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলন দাশগুপ্ত, পরিতোষ চৌধুরী কাবুল, বরুণ বিশ্বাস, অজয় চৌধুরী, প্রণবরাজ বড়ুয়া, ব্যাংকার দীপক কুমার চৌধুরী, ভানু ভূষণ চৌধুরী, ইলিয়াছ সিকদার, সন্তোষ চৌধুরী, লিটন ধর, মো. করিম, জমিউল হুদা সোহেল, শাহদাত পারভেজ মিথুন, শিক্ষক উবাইদুল হক, অমর নাথ চক্রবর্তী, দেবী দত্ত, শুভাশীষ নাথ, লিপি রাণী শীল, মিজানুর রহমান, তনুশ্রী বিশ্বাস, প্রকাশ কুমার ঘোষ।
সভা শেষে সংগীত পেিবশন করে শিক্ষার্থী তুলি চৌধুরী, বৃষ্টি, পূর্ণা, শান্তা, মুমু, পুষ্পিতা ও কণা। বিজ্ঞপ্তি
