গোলাম সরওয়ার,সিটি নিউজ : সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে ও আহত ৫০ জন। নিহতদের সবাই নারী বলে জানা গেছে। গুরুত্বর আহত একজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার ১৪ মে উপজেলার নলুয়া ইউনিয়নের শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো: শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার খাগরিয়ার মো. ইসলামের স্ত্রী হাসিনা আক্তার(৩০), লোহাগাড়া উপজেলার কলাউজান ২নং ওয়ার্ডের আবদুস সালামের কন্যা টুনটুনি বেগম (১৫), বান্দরবানের হাইতলীর মোঃ ইব্রাহিমের স্ত্রী নূর আয়েশা (৩০), একই ইউনিয়নের আহমদ শফির মেয়ে রশিদা আক্তার(৫৩), ঢেমশা ইউনিয়নের মো. হাসানের স্ত্রী রিনা বেগম(২০), একই ইউনিয়নের আবুল কালামের স্ত্রী সাকি, একই ইউনিয়নের আব্দুল হাফেজের স্ত্রী জোসনা বেগম(২৫), মো. আলাউদ্দিনের মেয়ে নুর জাহান এবং দোহাজারীর নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম ও কুনচুমা বেগম(১৩)। চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোস্তফা বেগম(৫৫) নামে এক মহিলা।
উল্লেখ্য স্থানীয়রা জানান, রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্টান কবির স্টিল (কেএসআরএম) এর মালিক মো. শাহজাহানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে। আসন্ন রমজান কে সামনে রেখে কেএসআরএম প্রতিষ্টানটির মালিক নিজ গ্রামের বাড়িতে গরীর লোকদের মাঝে সোমবার ইফতার সামগ্রী বিতরনের সময় হাজার হাজার নারী পূরুষ তার বাড়িতে এসে ভীড় করেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল থেকে মো. শাহজাহানের বাড়ির আঙ্গিনায় ইফতার নিতে অন্তত ৩০ থেকে ৪০ হাজার লোকের সমাগম ঘটেছে। ইফতার সামগ্রী বিতরণ শুরু হলে সকাল প্রায় ১১ টার সময় হুড়াহুড়ি করে গেইটে প্রবশের সময় পদদলিত হয়ে নিহত ও আহতের ঘটনা ঘটেছে।
