সড়কের সংস্কার কাজের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: নগরীর বন্দর থানাধীন ৩৮নং দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের আব্দুর রহিম চৌধুরীর বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজ এবং হিন্দুপাড়া মাইজ পাড়াস্থ খালও সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ।

 তিনি আজ সোমবার (১৪ই মে) সকালে সিটি মেয়র আ.জ.ম নাছির নির্দেশিত এবং চসিক প্রকৌশলীর সার্বিক তত্বাবধানে ৩৮নং ওয়ার্ডের আব্দুর রহিম চৌধুরীর বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এসময় সংক্ষিপ্ত সভায় তিনি বলেন,মেয়র এই পর্যন্ত ৩৮নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য সাড়ে ১৭ থেকে ১ কোটি টাকা বরাদ্ধ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা কে অব্যাহেত রেখেছেন বলে জানান।

সামনে আবারো এই উন্নয়ন ধরে রাখতে ৩৮নং দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডেও জলাবদ্ধতা দূও করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় কাউন্সিলর ,চসিক প্রকৌশলী, ঠিকাদার এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিদের নিয়ে ড্রেন,নালা, ভাঙ্গা সড়ক এবং খালের সংস্কার কাজ সরিজমিনে পরিদর্শন করেন।

র্ডের আব্দুর রহিম চৌধুরীর বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজ উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন-মহল্লার  সদ্দার মোঃ শাহনেওয়াজ চৌধুরী,সমাজ সেবক আলহাজ্ব মোরশেদুল আলম চৌধুরী( তাজুল চৌধুরী),হাজী কামরুল হুদা,মোঃ মোজাম্মেল চৌধুরী,কাউন্সিলর পরিষদের উপদেষ্টা মনজুর কাদের।

এছাড়া চসিক প্রকৌশলী, ঠিকাদার,আরমান চৌধুরী,মেম্বার পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন,ইকবাল হোসেন,আইন উদ্দিন টিটু,কামাল মেম্বার,সেকান্দার,আরাফাত চৌধুরী,জহুর মেম্বার,জামাল হোসেন,খান জাহান  আলী,নিহাদ ফয়সাল চৌধুরী,শাহীন চৌধুরী,শাহনেওয়াজ,ইহসাক মেম্বার, রাসেদ সহস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

উদ্বোধন শেষে উন্নয়ন কাজের সফলতা কামনায়ে বিশেষ মুনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.