ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে আহত হাসানও মারা গেলো

0

কামরুল ইসলাম দুলু, সিটি নিউজ :: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রেললাইনে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের  ধাক্কায় গুরুত্বর আহত  আবদুল্লাহ আল হাসান (১৭) নামের কিশোর মারা গেছে।

আজ শনিবার (১৮ মে)  দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসানের বাড়ীর প্রতিবেশি মোহাম্মদ জাফর আহম্মদ। হাসান উপজেলার সোনাইছড়ি ইউনিয়েনের লালবেগ এলাকার জালাল আহম্মদের পুত্র।

উল্লেখ্য যে, গতকাল শুক্রবার (১৭ মে) প্রথম রমজানের দিন রোজা রেখে জুমার নামাজ আদায় করে  হাসান ও তার বন্ধু সাহেদ বাড়ির পূর্ব পার্স্বে রেললাইনে ঘুরতে যায়।

এ সময় একটি ট্রেন যাওয়ার সময় চলন্ত ট্রেন ঘেষে সেলফি তুলতে গেলে আবদুল্লাহ আল হাসান গুরুত্বর আহত হলে তাকে চমেক হাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাহেদ নামের আরেক কিশোর গতকাল শুক্রবার নিহত হয়। এদিকে এক বাড়ির দুই কিশোর ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.