সীতাকুণ্ডে ২ ত্রিপুরা কিশোরী হত্যার বিচার চেয়ে মানববন্ধন 

0
সীতাকুন্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে ত্রিপুরা ২ কিশোরী হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন এক আসামীকে আটক করা হয়েছে। গতকাল দিবাগত রাতে বাঁশবাড়িয়া এলাকা হতে আসামীকে আটক করা হয়। গ্রেফতাকৃত আসামী আবুল হোসেন (৩৫) পৌরসভার চৌধুরী পাড়ার মোঃ ইসমাইল হোসেনের পুত্র।
জানাযায়, ত্রিপুরা কিশোরী হত্যার পর থেকে সন্দেহভাজন আসামীদের আটকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আসামীদের না পেয়ে মূল আসামীর পিতাকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি মোতাবেক বাঁশবাড়িয়া এলাকায় শশুর বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় হতে আটক হয় আসামীকে। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন,‘ নিহতের পরিবারের দেয়া তথ্য মোতাবেক ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামীকে আটক করা হয়েছে।
এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামীদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিও ব্যাবস্থা করা হবে বলে জানান তিনি।  এদিকে ঘটনার সাথে জড়িত আটককৃত আসামী আবুল হোসেনের বিচার চেয়ে সীতাকুণ্ড পৌরসদরে মানব বন্ধন করেছে ত্রিপুরা পাড়ার আধিবাসীরা। আজ শনিবার বিকাল ৪ টায় পৌরসদর কলেজ রুডস্থ মানববন্ধনে আবুল হোসেন গংদের গ্রেফতার দেখিয়ে দ্রুত বিচারের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসি ফোরাম সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক রবিন্দ্র সরদার ত্রিপুড়া, তিনি দ্রুত সব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান প্রশাসনের প্রতি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.