গোলাম সরওয়ার : আজ ২৯ মে মঙ্গলবার সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকীর শুভ জন্মদিন। দেশে বিদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জুবায়ের সিদ্দিকী সাংবাদিকতা ও লেখালেখি উভয় ক্ষেত্রেই সমান খ্যাতি অর্জন করেছেন। লিখতে বেশী পছন্দ করেন।গবেষণামূলক ও সমসাময়িক সংবাদ লিখছেন নিয়মিত। অনুসন্ধানী সাংবাদিকতার নেশায় ছুটেছেন বহু দেশে। তিনি যখন নিজের সাংবাদিকতা, লেখালেখি নিয়ে কথা বলেন তখন কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি।সবসময় হাসিখুশি থাকতে বেশি পছন্দ করেন তিনি।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য এবংদীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে তিনি জাতীয় সাপ্তাহিক একবিংশ শতাব্দীর কাগজ আজকের সূর্যোদয় পত্রিকায় সহকারী সম্পাদক ও চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মদিনে সিটি নিউজের পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা।
এ বিভাগের আরও খবর
