চট্টগ্রাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ২৮শে মে সোমবার নগরীর চট্টেশ্বরী রোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চন্দনাইশ সমিতির সভাপতি, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে, সমিতির যুগ্ম সম্পাদক ও ইফতার উপ কমিটির সদস্য সচিব এড. নজরুল ইসলামের সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সবুর’র উদ্বোধনী বক্তব্যে ও ইফতার উপ কমিটির আহ্বায়ক আবদুল নবী খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন সমিতির পৃষ্ঠপোষক সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন চৌধুরী, কবি অভিক ওসমান, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ট্রাস্টি চেয়ারম্যান ড. শাহাদাৎ হোসেন, ট্রাস্টি সেক্রেটারী একরাম হোসেন, সাবেক সেক্রেটারী জাহাঙ্গীর আলম, অধ্যাপক আজম খান, সিনিয়র সহ সভাপতি মাকসুদুর রহমান, বাবর আলী ইনু, আলহাজ্ব আবু তাহের চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, তৌহিদুল আলম, ডা: ওয়াজেদ চৌধুরী অভি এবং ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও চন্দনাইশ সমিতির পৃষ্ঠপোষক সদস্য ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য্য, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্রাস্টি সদস্য এড. দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সহ সভাপতি আবদুল মান্নান, মো: আবু ফয়েজ, অধ্যাপক ইয়াকুব নবী, মো: আরশাদ উল্লাহ, আবদুর রহিম, মো; জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ইদ্রিছ, সহ সাংগঠনিক সম্পাদক আ ন ম হাসান চৌধুরী, খুরশিদ রোকেয়া, মো: জাহেদুল আলম, এ এস এম মুছা তসলিম, টিটু বড়ুয়া, মো: মনসুুর আলী, আনোয়ারুল ইসলাম, মো: নুরুল আবছার, বেলাল হোসেন মিঠু, নেজামুল হক, প্রকৌশলী বোরহান উদ্দিন, মো: আবদুল আলিম, আবদুল্লাহ মো: সাদ, আদিল কবির, মো: লোকমান আলী, মো: লিয়াকত আলী, সাঈদ মুন্না সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, চন্দনাইশ আইনজীবি সংসদ, চন্দনাইশ ডক্টরস সোসাইটি, চন্দনাইশ ইঞ্জিনিয়ার্স ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন, চন্দনাইশ ছাত্র সমিতি, চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রামের নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহে রহমানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দেশ-জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলহাজ্ব ড. জালাল উদ্দিন আজহারী। ইফতার মাহফিলে পবিত্র কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরও খবর
