নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: এসআই/মোঃ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় স্পেশাল-২১ ডিউটি করাকালে মঙ্গলবার (২৯ মে) রাত ৯ টায় কোতোয়ালী থানাধীন পুরাতন গীর্জা হোটেল আরাম নামক আবাসিক হোটেল হইতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা-
০১। সৈয়দ আলম (৩২), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা-জুহুরা বেগম, সাং-মধ্যমনিলা, নয়াবাজার, ৭নং ওয়ার্ড, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
০২। মোঃ মোস্তাক (২২), পিতা-ফজল করিম, মাতা-জুহুরা বেগম, সাং-পূর্ব সাব দরিয়া পাড়া, নয়াবাজার, ৭নং ওয়ার্ড, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
উক্ত আসামীদ্বয় উভয়েই কক্সবাজার হইতে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নগরীতে আসিয়াছে। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা আছে।
