জাপানে ইন্টেরিয়র লাইফস্টাইল মেলায় বাংলাদেশ

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: জাপানে ইন্টেরিয়র লাইফস্টাইল মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ দূতাবাস টোকিও এবং রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বুধবার (৩০ মে) থেকে এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে ১ জুন শুক্রবার পর্যন্ত।

মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে টোকিও দূতাবাস। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৈকত চন্দ্র হালদার জানান, মেলার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সংসদ সদস্য মোহাম্মদ এনামুর রহমান, জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, জেডিপিসির নির্বাহী পরিচালক রিনা পারভীনসহ বাংলাদেশের প্রতিনিধি দলের কর্মকর্তা ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় অতিথিরা ও রাষ্ট্রদূত প্যাভিলিয়নের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় গৃহসজ্জা ও অভ্যন্তরীণ ব্যবহার্য নানা ডিজাইনের পাটের তৈরি উন্নতমানের দ্রব্যাদি প্রদর্শন করছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা পাটজাত পণ্য বিদেশে রফতানি করেন।

প্রথমাবের মতো এই মেলায় প্রদর্শিত হচ্ছে পাট থেকে উৎপন্ন পরিবেশবান্ধব ও পলিথিনের বিকল্প ব্যাগ। এবার মেলায় বাংলাদেশের দশটি পাট ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জাপানের সুপারশপ ও কনভেনিয়েন্ট শপগুলো বাংলাদেশের উদ্ভাবিত পরিবেশবান্ধব পাটের ব্যাগের সম্ভাবনার বিষয়ে আশা প্রকাশ করেন পাট উদ্যোক্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.