নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: এসআই/মহিউদ্দিন রতন, এএসআই/রণেশ বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে ০২ জন সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত মাদক মামলার আসামী ০১। ইমন মাহমুদ (৩২) ০২। মোঃ আবুল বশর প্রকাশ রুবেল (৩০) দ্বয়কে রবিবার (৩ জুন) বিকালে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা হইতে গ্রেফতার করেন।
১নং আসামী বিজ্ঞ আদালত কর্তৃক মাদক রাখার অপরাধে ০২ বছরের সাজা প্রাপ্ত আসামী। তাহাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
০১। ইমন মাহমুদ (৩২), পিতা-মৃত আমান উল্ল্যাহ, সাং-নবীদুর রহমান চৌধুরী বাড়ী, ১১নং বাসা, হাকিম আলী রোড, ঘাটফরহাদ বেগ বাই লেইন, আন্দরকিল্লা, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
০২। মোঃ আবুল বশর প্রকাশ রুবেল, পিতা-আবুল হোসেন, সাং-লাকী ম্যানশন, ঘাটফরহাদ বেগ, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
