চট্টগ্রামে ১৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

0

চট্টগ্রাম অফিস :   রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ প্রধান ৪টি রুটের ১৩টি ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে আজ মঙ্গলবার। ১২ থেকে ১৪ ঘন্টা অপেক্ষার পর কাঙ্খিত টিকিট হাতে পেয়ে খুশি প্রত্যাশীরা। দেয়া হচ্ছে ১৪ই জুনের টিকিট।

৫ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও টিকিটের জন্য যাত্রীরা লাইনে দাড়িয়ে অপেক্ষা করছিলেন গতকাল বিকেল ৫টা থেকে। রাত বাড়ার সাথে সাথে তিল ধরার ঠাই ছিলনা স্টেশনে। এ অবস্থায় তীব্র গরমের মধ্যে টিকিটের আশায় যাত্রীদের রাত কাটাতে হয়েছে স্টেশন চত্ত্বরেই।

মঙ্গলবার সাড়ে ৯ হাজার টিকিট ছাড়া হলেও ৩৫ শতাংশ কোটার কারণে কাউন্টারে টিকিট ছিল মাত্র ৬ হাজার টিকিট। এরমধ্যে ঢাকাগামী ৬টি, সিলেটগামী ২টি, চাঁদপুরগামী ৪টি ও ময়মনসিংহগামী ১টি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন সূত্রে জানা যায়, ‘আজকে স্পেশাল ট্রেনসহ মোট ১২ টি ট্রেনের বিপরীতে ৯ হাজার ৫২২ টি টিকিট উন্মুক্ত করা হয়েছে। এরমধ্যে ২৫ শতাংশ টিকিট আছে অনলাইনে। ৫ শতাংশ ভিআইপিদের জন্য। ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। অবশিষ্ট ৬৫ শতাংশের ৬ হাজার ৬৩৬ টি টিকিট কাউন্টারে উন্মুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.