মার্শাল মাসিহুজ্জামান বিমান বাহিনী প্রধান ‍নিযুক্ত

0

সিটি নিউজ ডেস্কঃ  দেশের নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এর আগে তাকে এয়ার ভাইস মার্শাল পদ থেকে পদোন্নতি দিয়ে এয়ার মার্শাল করা হয়। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১২ই জুন বিকাল থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার’র স্থলাভিষিক্ত হবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.