আজ থেকে পুনরায় চালু হচ্ছে বড়দারোগাহাট ওজন স্কেল

0
কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকার এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে ( ওজন স্কেল) পরিবহন শ্রমিকদের হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বন্ধ হওয়ার ১৬ দিন পর আজ মঙ্গলবার (৫ জুন) থেকে পুনরায় চালু হচ্ছে। গত ১৯ শে মে পরিবহন শ্রমিকদের তান্ডবে ওজন স্কেলের মুল্যবান যন্ত্রপাতি ব্যাপক ক্ষতিসাধন করে।
এতে ডিজিটাল স্কেলের কম্পিউটারসহ কোটি টাকার যন্ত্রপাতি সম্পুর্ন ধ্বংস হয়ে যায়। এঘটনায় অজ্ঞাত দেড়শ থেকে দুইশত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। হামলায় ওজন স্কেলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে স্কেলটি অনদিষ্টিকালের জন্য বন্ধ করে রাখা হয়।
সড়ক ও জনপদ বিভাগের উপ প্রকৌশলী জুলফিকার আহম্মেদ বলেন, মহাসড়ক ও ওজন স্কেল দুটোই জাতীয় সম্পদ। তাই ওজন স্কেলের কার্যক্রম সরকারী স্বার্থে আজ থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সকলের সহযোগীতা কামনা করছি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.