এরশাদের বাসায় বার্নিকাট

0

সিটি নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বারিধারা কূটনৈতিক জোনে এরশাদের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় সাংবাদিকদের একথা জানান।

বৈঠক সম্পর্কে সুনীল শুভরায় বলেন, তিনি হঠাৎ করে এসেছেন। তবে এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

জাতীয় পার্টির সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে দলের আর কোনও নেতা উপস্থিত ছিলেন না। পার্টির দায়িত্বশীল অনেকেই এ খবর জানতেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.