কন্ঠশিল্পী আসিফের জামিন আবেদন প্রত্যাহার

0

সিটি নিউজ ডেস্কঃ কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবী। তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আজ রবিবার (১০ জুন) জামিন আবেদনের পর তা আবার প্রত্যাহার করে নেন।

তার আইনজীবী নুসরাত জাহান বলেন, আমরা আজ (রবিবার) জামিন শুনানি করব না। আগামীকাল (সোমবার) করব।

এর আগে আজ (রবিবার) সকালে আসিফের জামিন চেয়ে আদালতে একটি আবেদন করা হয়। জামিন আবেদনের বিষয়টি সংবাদ সাধ্যমকে নিশ্চিত করেন তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক তাহেরা বেগম।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের একটি তেজগাঁও থানার দায়ের করা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার একটি মামলায় (মামলা নম্বর ১৫) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গান চুরি করে বিক্রয় করার অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.