পাহাড়তলীতে বাপ বেটার অবৈধ বিদ্যুৎ ব্যবসা

0

চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম মহানগরীর ৯নং ওয়ার্ডের পাহাড়তলী নিউ শহীদ লেইনের বিহারী কলোনীতে পিতা পুত্রের বিদ্যুতের অবৈধ সংযোগের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, চান্দমিয় ও তার পুত্র শাহীন একটি বৈদ্যুতিক পোস্ট থেকে বেশ কয়েকটি অবৈধ সংযোগ দিয়ে টাকা আদায় করছে। বাপ বেটার বিদ্যুতের অবৈধ ব্যবসার ব্যাপারে পিডিবিতেও মামলা রয়েছে। তারপরেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না।

জানা গেছে, পুলিশ ও পিডিবির এক শ্রেণির কর্মচারীদের সাথে তাদের যোগসাজশ রয়েছে। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের কারনে অত্র এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.