মানবতার জন্য শেখ হাসিনা সারা বিশ্বে সমাদৃতঃ  ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্কঃ  বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন জাতিগত বিবাদের কারণে উখিয়া-টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আবাসন, খাদ্যসহ পুনর্বাসনে তিনি যে ভূমিকা রেখেছেন সেজন্য সারা বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। মানবিক বিপদগ্রস্থ রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে সমাদৃত।

তিনি বলেন, রোহিঙ্গা আগমনে বিপাকে পড়া ৬০ হাজার পরিবারকে নগদ ২ হাজার টাকা ও সেমাই, চিনি, দুধ সরবরাহ করে বিপন্ন মানুষের প্রতি তাঁর অগাধ ভালবাসা তাঁর অনন্য স্বাক্ষর রেখেছেন। বন্দর নগরী ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে নারী পুরুষদের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ি-লুঙ্গি বিতরণকালে আলহাজ্ব ফরিদ মাহমুদ প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুল মিলনায়তনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিকের সভাপতিত্বে ও নগর যুবলীগ সদস্য অধ্যাপক কাজী মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও স্কুল দাতা কমিটির সদস্য এ জেড এম মাহমুদুল ইসলাম মানিক, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু

স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্ত্তী, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, যুবনেতা ইয়াছিন ভূইয়া, ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল হোসেন মনা, মো: শামসু প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসিত কর্মযজ্ঞগুলো আমরা কাজে লাগিয়ে নেতাকর্মীরা একত্রিত হয়ে জনগণের কাছে তুলে ধরতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে যাবে।

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনর্বার নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে নেতাকর্মীদের মার্জিতভাবে জনগণের কাছে সরকার এবং দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে।

শেষে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ সম্মানিত নেতৃবৃন্দসহ উপস্থিত নারী পুরুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি, লুঙ্গি তুলে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত নেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর জন্য বিশেষ মুনাজাত ও দোয়া কামনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.