নগরীতে জাল নোটসহ ১ ব্যক্তি গ্রেফতার

0

সিটি নিউজ ডেস্কঃ কোতোয়ালী থানা পুলিশ ৩১হাজার ৫শত টাকার জাল নোটসহ ১জনকে গ্রেফতার করেছে। তার নাম মো. ফারুক। গতকাল ৯ জুন রাত ১১ টার সময় নগরীর ষ্টেশন রোডস্থ পরীস্থান দোকানের সামনে থেকে ফারুককে গ্রেফকার করেছে।

তার পকেট থেকে উক্ত জাল টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার এসআই ইমদাদ হোসেন চৌধুরীসহ এম তারিকুজ্জামান সঙ্গীয় ফোর্স অনুপ কুমার বিশ্বাস, এএসআই রণেশ বড়ুয়া, এএসআই মোঃ রুহুল আমিন বিশেষ অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে।

আসামী ফারুক জিজ্ঞাসাবাদে জানায়, ঈদ উপলক্ষে উক্ত জাল নোট বাজারে আসল নোট হিসেবে চালানোর জন্য এনেছে এবং সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান হতে জালনোট সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে জাল টাকার ব্যবসা করছে।

সে পটিয়া থানার দক্ষিণ আশিয়া গ্রামের বাংলাবাজার আর্জি পাড়ার জনৈক আনুমিয়ার পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.