দেশে দরিদ্র জনগোষ্টির ভাগ্যের পরিবর্তন হচ্ছেঃ মেয়র
সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ৪০ লক্ষ বিধবা, ১০লক্ষ প্রতিবন্ধী ও বয়স্কভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করে জনকল্যাণে কাজ করে যাচ্ছে ।
এ সরকারের নানা মুখি উদ্যোগের কারনে দেশে দরিদ্র জনগোষ্টির ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আওয়ামীলীগ সরকার গরীব বান্ধব ও জনকল্যাণমুখি সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হলে এদেশে গরীব জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র বাংলাদেশ থেকে চির বিদায় হবে মানুষ সুখ শান্তিতে ও নিরাপদে বসবাসের সুযোগ পাবে।
আজ রবিবার (১০ জুন)সকালে, এম ই এস স্কুল ভবনের আবদুল আজিজ মিলনায়তনে নগরীর ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড এর অধিবাসী গরীব ও দুঃস্থ প্রায় ৫ শতাধিক নারী-পুরুষের নিকট ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান।
সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক দিদারুল আলম এর উপস্থাপনায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ এর সাধারন সম্পাদক মো. আবদুর রহিম, ৩২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন
কোতোয়ালী থানা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আনিস মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুর হোসেন, মোক্তার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ননি গোপাল চৌধুরী চঞ্চল, সাংগঠনিক সম্পাদক তারেক হায়দার বাবু, মহিউদ্দিন শাহসহ অন্যরা।
অনুষ্ঠানে ২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আওয়ামীলীগ নেতা লায়ন আশীষ ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গরীব দুঃস্থদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন।
এদিকে বকেয়া ও হালনাগাদ বকেয়া হোল্ডিং ট্যাক্স থেকে বিএম (মুক্তিযোদ্ধা) সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লি. সিটি কর্পোরেশনকে ১১ লক্ষ ২১ হাজার ৫ শত ৭৫ টাকা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছে।
আজ ১০ জানুয়ারি সকালে অত্র সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, সাধারন সম্পাদক মো. জাহেদুল ইসলাম জাহেদ, সহ সভাপতি মো. ইসমাইল সহ সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এসে চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান এর হাতে উল্লেখিত হোল্ডিং ট্যাক্সের টাকার একটি চেক হস্তান্তর করেন।
এসময় কর কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপ কর কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, ক্রোকী কর কর্মকর্তা মোবারক উল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
