স্বপ্নবিলাসের ঈদ বস্ত্র বিতরণ অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ :  চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে মোহাম্মদ আলীর টেক উত্তর বরকল হলি ফ্রি ক্যাডেট স্কুলে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে গ্রামের গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে শনিবার ৯ জুন বিকাল ৪ টায় ।

বিদ্যানিকতনের সদস্য অানিসুর রহমান এর সঞ্চালনায় ও উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা ফেরদৌসুল আলম খান আলক্বাদেরী।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষক অাবু ইউছুপ চৌধুরী, প্রধান আলোচক শহিদুল ইসলাম মিয়াজী , বিশেষ অতিথি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য আহছান ফারুক,সমাজ সেবক দিদারুর রশিদ কাজেমী, উত্তর বরকল নুরানী মাদরাসার সভাপতি দেলোয়ার হোসেন, শিক্ষক মাহবুবুল অালম, সংগঠক টিপু চৌধুরী,শাহাজাদা কিবরিয়া হোসেন আজম,অামির, লিটু, সোহেল।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোহাম্মদ মারুফ, এনাম, বাপ্পু, রাব্বি, করিম, অাবদুল্লাহ, হাবিব, নাইমা, তনিমা, এনি, সাগর, ইফতি, সোহান, সাজিদ, সাওন,জামিউল, শুভ,মোহসেন,রিপন,অানিস,মিরাজ,সাকিব, লিটন, অাকবর সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যানিকেতন এর শিক্ষক-শিক্ষিকা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, সমাজ থেকে নিরক্ষরতা দূর করে একটা অালোকিত সমাজ গঠনে এ ধরনের সংগঠনের কোন বিকল্প নেই। বিত্তবান ও সুশীল সমাজ যদি এই ধরনের কাজে এগিয়ে অাসে তাহলে গ্রামের গরীব-অসহায় ছাত্রছাত্রীদেরকে ও সুশিক্ষিত করে তোলার মাধ্যমে একটা সুন্দর সমাজ তথা একটা অাদর্শ রাষ্ট্র গঠন সম্ভব।গ্রামের গরীব-অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোর যে স্বপ্ন নিয়ে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন যাত্রা শুরু করে তা বাস্তবায়নের জন্য বক্তারা সকলকে এগিয়ে অাসতে অাহবান করেন।

উল্লেখ্য, স্বপ্নবিলাস সংগঠনের পক্ষ হতে গ্রামের অর্ধশত গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদের জামা বিতরন করা হয় এবং গ্রামের গরীব অসহায় ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ইফতার মাহফিলের অায়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.