একদিন তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেনঃ ফখরুল

0

সিটি নিউজ ডেস্কঃ লন্ডনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় আসবে একদিন তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেন। তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলেন বাধাবিপত্তি আস‌বে, সংগ্রাম ক‌রে যে‌তে হ‌বে।

বিএনপির দু‌র্দি‌নে আমাদের একজন নেতাকর্মীকেও নিজেদের দলে টে‌নে নি‌তে পা‌রেনি সরকারী দল। আমরা খুব আশাবাদী, দে‌শে জাতীয় ঐক্য তৈরি হ‌বে। আমা‌দেরও ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে। আমরা সেই দি‌নের অপেক্ষায় আছি, যে দিন খালেদা জিয়া কারামুক্ত হ‌বেন এবং তা‌রেক রহমান বী‌রের বে‌শে দে‌শে ফির‌বেন।

গতকাল রবিবার (১০ জুন) লন্ডন সময় রাত ৯টায় পূর্ব-লন্ড‌নের এক‌টি হ‌লে যুক্তরাজ্য বিএন‌পি আ‌য়ো‌জিত ইফতার মাহ‌ফি‌লে বি‌শেষ অতি‌থির বক্তব্য তি‌নি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া।

দেশে মানুষ আতঙ্কে কথা বলতে পারছে না মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমানকে উদ্দেশ্য ক‌রে মির্জা ফখরুল ব‌লেন, আপ‌নি আন্দোল‌নের মধ্যদি‌য়ে নেতাম হ‌য়ে‌ছেন। আপনার কা‌ছে দেশবাসীর প্রত্যাশা অনেক। আওয়ামী লীগ দেশ ধ্বংস ক‌রে দি‌চ্ছে।

ইফতার মাহ‌ফি‌লে সভাপতিত্ব করেন ‌যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লে‌ক এবং পরিচালনা করেন যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কয়সর এম আহ‌মে‌দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.