শেখ হাসিনার গণসংবর্ধনা ২১ জুলাই

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ৭ জুলাইয়ের পরিবর্তে ২১ জুলাই শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনা দেয়া হবে।

আজ  মঙ্গলবার (১৯জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা জানাবে আওয়ামীলীগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.