গাজীপুর সিটির নির্বাচনী ফল প্রত্যাখান করলো বিএনপি

0

সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেখানে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ।

আজ বুধবার (২৭ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার গাজীপুরে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তারা রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছে। গণমাধ্যমে হুমকি দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনেও নির্লজ্জভাবে একের পর এক নির্বাচনে ভোট ডাকাতি করে সব নির্বাচনীব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করছে।

খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুরে নির্বাচনের ফল নিজেদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসিচব।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুরে স্থগিত হওয়া ৯টি কেন্দ্র বাদে নির্বাচনের বাকি ৪১৬ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের ধানের শীষ পেয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.